মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রকিবসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অনামিকা খন্দকার কথা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST