রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাছায় মোবাইলের দোকানে সন্ত্রাসী হামলা ও নগদ টাকা লুটপাটের অভিযোগ 

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর গাছা থানাধীন এলাকায় মোবাইলের দোকানে হামলা করে ভাংচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে আলমাস ও তার ছেলে ইয়াসিন এবং সাত্তারের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসীর উপর।
জানা যায়,গত ১০ জানুয়ারি সন্ধ্যায় গাছা থানার ৩৭ নং ওয়ার্ড কুনিয়া বড়বাড়ী চৌধুরী মার্কেট জামে মসজিদের নিচ তলা  মোবাইল জোন নামক দোকানে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলায় দোকানের মালিক ফয়সালসহ ৪ জন গুরুতর আহত হয়ে টঙ্গী  সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। হামলায় দোকানে থাকা মামুন নামে এক কাস্টমারের বাম হাত ভেঙ্গে যায়।

এ বিষয়ে আহত দোকানের মালিক ফয়সাল  জানান, সন্ত্রাসীরা আতিক ও তার বাবা বাদলকে ধাওয়া করলে সে আমার দোকানের ভিতরে ঢুকে পড়েন। আমার দোকানের ভিতরে বিশৃঙ্খলা না করার নিষেধ করলে আমাকে সহ মারধর করে দোকান ভাংচুর করে বিভিন্ন ব্যান্ডের নতুন ২১ টি মোবাইল (যাহার মূল্য ৫ লক্ষ টাকা) ও ক্যাশে থাকা নগদ এক লক্ষ সাতানব্বই হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এমনকি কি থানা পুলিশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটিয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলমাস ও তার ছেলে ইয়াসিন ওরফে চাপাতি ইয়াসিন,সাত্তার সহ একদল সন্ত্রাসী।
এ ঘটনায় অভিযোগ কারী বাদল মিয়া জানান, সন্ত্রাসীরা পূর্বে এলাকার ঈদগাহ (ক্রিকেট) মাঠে বিভিন্ন অপকর্ম করার উদ্দেশ্যে দখল করিতে যায়। এতে আমার ছেলে আতিক তাদের বাধা দেয়। বাধা দেওয়া কেন্দ্র করে তারা  আমার ছেলেকে  মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়  মসজিদ মার্কেট এলাকায় ফয়সালের মোবাইলের দোকানে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রামদা,চাপাতি, হকিস্টিক, চায়নিজ কুরাল ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা করলে তাদের ভয়ে দৌড়ে ফয়সালের মোবাইলের দোকানে আশ্রয় নিলে দোকানের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারধর ও ভাংচুর করে । ফয়সালের দোকানে থাকা মোবাইল এবং নগদ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন, হামলাকারীরা এর আগেও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার লাভে তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। হামলার ঘটনায় কথা হয় আলমাসের সাথে তিনি জানান, আতিক ও তার বাবা বাদল সরকার আমাকে পিছন থেকে হামলা করেন। পরে আমি গিয়ে ফয়সালের দোকানে বসে থাকতে দেখে মারতে গেলে লোকজন আটকায়। এবং মোবাইলের দোকানের গ্লাস ভেঙে যায়।

গাছা থানার অফিসার ইনচার্জ আলী মুহাম্মদ রাশেদ বলেন,এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST