বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের হায়দারবাদ এলাকায় কয়েক মাস ধরে চলা ঘোড়া জবাই ও জবাইকৃত ঘোড়ার মাংস বিক্রি  নিষিদ্ধ। অনুমতি ছাড়াই ঘোড়া জবাই ও মাংস বিক্রি করায় প্রশাসন বিষয়টি বন্ধের নির্দেশ দিয়েছে।
গাজীপুরে ওই এলাকায় ঘোড়ার গোশত বিক্রি করায় সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সমালোচিত হয়। আর বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম ঘোড়ার গোশত বিক্রি করার প্রচলন, যা মুসলিম দেশ বাংলাদেশে বিতর্কের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এস.এম. হারুন-অর-রশিদ নিশ্চিত করেছেন যে, মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয়। তবে ঘোড়া আমাদের দেশে বিলুপ্তপ্রায় একটি প্রাণী। এ কারণে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করতে হলে সরকারি অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার অনুমোদন প্রয়োজন, যা উদ্যোক্তারা নেয়নি।

চলতি বছরের শুরুতে গাজীপুরের হায়দারবাদ এলাকায় বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমে প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি করা হলেও পরে ৩০০ টাকা কেজি করা হয়। প্রতি শুক্রবার প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল।

স্থানীয়রা বলেন, ঘোড়া নবী-রাসূল (সা.)-এর আমল থেকে উপকারী একটি প্রাণী, দেশে প্রতিটি পর্যটন স্পটে এ প্রাণীটি বিনোদন খাতে কাজে লাগছে, এভাবে ঘোড়া জবাইয়ের মাধ্যমে বিলুপ্ত করে ফেললে এক সময় ঘোড়াশূন্য হয়ে যাবে বাংলাদেশে, তাই ভবিষ্যৎ আর যেন কোনো ঘোড়া জবাই বা বিক্রি কেউ করতে না পারে সেটা প্রশাসনের নজরদারিতে রাখতে হবে।

এ বিষয়ে পূবাইল বেপারিপাড়া জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসাইন জানান, সর্বশেষ হাদিসে খালিদ বিন ওয়ালিদের বর্ণনার ধারায় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রমাণিত হয়।

বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, গরুর মাংসে চর্বি থাকে, কিন্তু ঘোড়ার মাংসে নেই। খেতেও মজাদার। খাওয়ার পর হাত ধোয়ার জন্য সাবানও লাগে না। প্রথমে অনেকে সমালোচনা করলেও পরে অনেকেই নিয়েছে। মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের মৌখিক নির্দেশে এখন তা বন্ধ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST