শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল: ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

এ এইচ সবুজ,নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন সংলগ্ন লাইনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন বিকেল চারটার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে।

ওই স্টেশন থেকে ছাড়ার পর সাতখামাইর স্টেশনের কাছাকাছি যাওয়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। এ সময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে ছিল।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: শামীম জানান, বলাকা ট্রেনটি ১৬.০০ টায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার কথা ছিল। কিন্তু সাতখামাইর স্টেশনের আগেই ওই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST