মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি -জামায়াতে ইসলামী সহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ২৫৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে
বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), আমজনতা পার্টি মনোনীত জাকির হোসেন (প্রজাপতি), চরমোনাই মনোনীত কাজিম উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর দপ্তরের কর্মকর্তারা ৬ জনের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২:৫০ টায় বিএনপি দলীয় মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে বিকাল ৩টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আরো ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সকলেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশাসন
সবাইকে সমান সুযোগ দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলে আশা করেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন এ দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ সময পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST