রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে: ধানের শীষের টিকিট পেলেন শাহ্ রিয়াজুল হান্নান

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: আ.স.ম হান্নান শাহ্’র উত্তরসূরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শাহ্ রিয়াজুল হান্নানের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনের জন্য প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।’

তিনি আরো জানান, যেসব আসনে প্রার্থী এখনও ঘোষণা হয়নি, সেসব আসনে আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।

সমর্থকদের প্রিয় নেতাকে ধানের শীষের টিকিট দেয়ায় গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলা শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST