শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গ্রহণযোগ্য-অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ

Reporter Name / ৫৩৬ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন দেখতে চাই।

বুধবার (২৯ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

 

 

তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশা করি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।

এ সময় তিনি কোনো প্রশ্ন নিতে চান না বলেও মন্তব্য করেন। তবে সাংবাদিকরা ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হোয়াইটলি শুধু ধন্যবাদ জানিয়ে বের হয়ে যান।

বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে হোয়াইটলির সঙ্গে সাত দেশের রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। তবে তিনি ২৭ নভেম্বর বিকেল তিনটায় সময় চাইলেও সিইসি তাকে ২৯ নভেম্বর বিকেল ৩টায় সময় দেওয়া হয়।

সিইসিকে তিনি লিখেছিলেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরো বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। মতবিনিময়ের জন্য আপনার সম্মতি পেতে আমি উন্মুখ হয়ে আছি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলা জেলায় সফররত থাকায় ইইউ-এর চাহিদা মতো সময় না দিয়ে দুদিন পরে বৈঠকের জন্য আসতে বলা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে, এতে দুজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে বিভিন্ন ও সংস্থার ৮৭জন পর্যবেক্ষক ইতিমধ্যে আবেদন জানিয়েছেন। এছাড়া ৩৪ দেশ ও চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST