শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন বিকল আটক-১

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১টি শ্যালো মেশিন বিকল ও ২ টি শ্যালো মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম । স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ জন কে আটক করা হয়।

আটকৃত ব্যক্তি হলেন, শালীকাদহ গ্রামের তোহিদুল ইসলামের ছেলে এজাহারুল ইসলাম (২৫)।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, চালু উত্তলন নিয়ে আমরা একটা অভিযোগ পাই, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করে ১ জন কে আটক করি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের সাজা দেওয়া হয় এবং কারাগারে প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, উপজেলা শালিকেদহ গ্রামে বালুখেকরা দীর্ঘদিন ধরে বাড়ি উত্তম করে আসছে। এতে করে ফসলী জমি সহ বসতবাড়ি হুমকি মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছি তবে এলাকার লোকদের অসহযোগিতা এবং আমরা যাওয়ার পূর্বে তাদের তথ্য পৌঁছে যেত যার কারণে আমরা সফল হতে পারিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং একটি শ্যালো মেশিন বিকল করে দিয়েছি এবং তারা নিজেরাই ২ টি মেশিন পানিতে ডুবিয়ে দিয়েছে। এ সংক্রান্ত অভিযান অভ্যতা থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST