শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৯২ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৭ জন এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ আগষ্ট বিকাল ৪ টায় স্থানীয় ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন এসএসসি কৃতি শিক্ষার্থী অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ রুমানা এ্যান্ড শফিক ফাউন্ডেশন কর্তৃক স্পনসরিত হাফেজা বেগম- এর আয়োজনে এ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও বিদ্যালয় কর্তৃক এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, অভিভাবক প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। অভাবকে দূর করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। তাদের জ্ঞান, দক্ষতা ও সততার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার আহ্বান জানানো হয়।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST