শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও সংবর্ধনা

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

ঘোড়াঘাট ((দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (এসইডিপি)এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শমসের আলী মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সহকারী পরিদর্শক সামসুজ্জামান, সহকারী প্রোগ্রামার রঞ্জন কুমার রায় প্রমুখ।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পর্যায়ে ১৯ জনকে অনলাইনের মাধ্যমে ১০ হাজার ও এইচএসসি পর্যায়ে ১৬ জনকে ২৫ হাজার করে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST