বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে গরু বহনকারী ট্রাক চালক গরুসহ ২ চোরকে তুলে দিলেন জনতার হাতে

Reporter Name / ৫০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করা গরুসহ ২ চোরকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন গরু বহনকারী এক ট্রাক চালক। গত বুধবার পৌরশহরের চাম্পাতলী এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা চুরি করা গরুসহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে দেয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গরুর মালিক মিন্টু পাহাড়ী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানা একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌরশহরের সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার আজিজ মন্ডলের ছেলে মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল করীম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, চুরি করা গরু জয়পুরহাটে বিক্রি করার জন্য একটি ছোট ট্রাক ভাড়া করে ওই দুই চোর। ট্রাকে গরু উঠানোর পর চালকের কাছে তাঁদের কথা বার্তা সন্দেহজনক মনে হয়। সেসময় তাঁদেরকে কিছু বুঝতে না দিয়ে চালক তাঁর পরিচিত পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল (সংরক্ষিত) জোসনা বেগমকে বিষয় জানান এবং কৌশলে ট্রাক চালিয়ে গরুসহ ওই দুই জনকে পৌরশহরের চাম্পাতলী এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা লোকজনের হাতে গরুসহ ওই দুইজনকে তুলে দেন ট্রাক চালক। পরে ওই এলাকার মিন্টু পাহাড়ি নামে এক ব্যক্তি গরুটি নিজের বলে সনাক্ত করেন।

এর আগে গেল মঙ্গলবার (১০ জুন) গভীররাতে পৌরশহরের চাম্পাতলী এলাকার মিন্টু পাহাড়ির বাড়ির মাটির দেওয়ার কেটে একটি গাভিন গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামীদেরকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে এবং উদ্ধার হওয়া গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST