বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে প্রতিদিনই চুরি-ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিদিনই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বাজার থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই বেড়েছে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম্য।

গতকাল সকালে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় এলাকায় একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানের সামনে থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। একই দিনে একই এলাকা থেকে একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। একই দিনে থানা সংলগ্ন পুরাতন বাজার থেকে একটি বাই সাইকেল চুরির ঘটনা ঘটে। আজ বেলা সাড়ে ১১ টার দিকে কালিতলা মোড় হতে ভুয়া পুলিশ সেজে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের বেলা বাড়িঘর, দোকানপাটে চুরির পাশাপাশি দিনের বেলাতেও পথচারীদের টার্গেট করছে ছিনতাইকারী ও মলম পার্টির চক্রের সদস্যরা।

চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই জানিয়েছেন, রাতের বেলা পাহারা বসালেও চোরচক্র আধুনিক কৌশলে সক্রিয় হয়ে উঠছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়, আমরা সার্বিক বিষয়ে সব সময় তৎপর রয়েছে এবং লোকজনের বিভিন্ন বিষয়ে সভা সেমিনার করছি তাদের সচেতন হওয়ার বিভিন্ন ধরনের কথাবাত্রা বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা ভৌগলিক কারণে আমাদের থানা এলাকার সঙ্গে ৬ টি থানা সংযোগস্থল হওয়ার কারণে অনেক লোকের সমাগম ঘটে। তারপরও আমরা সজাগ আছি। আমরা টিম তৈরি করে দিয়েছি এর মাধ্যমে আমরা কাজ কর্ম পরিচালনা করছি এবং গত মাসে ২ টি ইজিবাইক উদ্ধার সহ চোর ধরেছি। আমাদের চেষ্টার অব্যাহত রয়েছে। টাকা হারানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় সিসি টিভি না থাকার কারণে আমরা এখন পর্যন্ত কিছু করতে পারেনি তবে তারা যে মোবাইল নিয়ে গিয়েছে এই মোবাইলে রেস ধরে চেষ্টা করতেছি। আমাদের চেষ্টাও অব্যাহত রয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আরও সতর্ক হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST