শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন এমএফআরও এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন, এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন,উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারীভাবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন এবং কোনভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারী জমি ৩ বাহিনীর (বিমান, নৌ, সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারী সংস্থা যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে এমএফআরও এর কাজ পরিচালনা করার কোন তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত ৫ কলোনীর পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থানে¦ষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশির ভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট  বলেন তিনি। তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহবান জানান।

প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, ২৫ বীর সার্পোট ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারী কৌঁসুলী এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST