বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেল ৪টায় ওসমানপুর সেনা ক্যাম্প হিলি মোড়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ২ শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি সহ বিভিন্ন সামগ্রী ও ৫ শতাধিক মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

অনুষ্ঠানে রংপুর সেনানিবাস ২৫ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ, লেফটেন্যান্ট কর্ণেল একেএম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবি, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ জানান, সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আগামীতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST