মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাজেরদের জমি দখলের উদ্দেশ্যে সেনা ক্যাম্প স্থাপন করার প্রতিবাদ জানিয়েছেন ৫ কলোনী এলাকার স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা চত্বরে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপর কলোনী বাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করেন, আফছারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারবর্গকে পুর্নবাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে তৎকালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে। পরবর্তীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে পুর্নবাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫ একর করে জমি বরাদ্দ প্রদান করে।

বর্তমানে আমরা মহাজের পরিবার সহ বন্যা কবলিত বিভিন্ন জেলা থেকে আগত নিঃস্ব ও অসহায় হাজার হাজার পরিবার চরম উৎকন্ঠা, আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করতেছি। এ অবস্থায় ওসমানপুর সেনাক্যাম্প করায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদে জানাচ্ছি।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলোনী বাসীর পক্ষ ব্যারিস্টার সানি আব্দুল হক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পরে তিনি সংবাদ সম্মেলনে সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, এখানে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা হয়েছে। এটিই শেষ আলোচনা নয়। সবাইকে শান্ত থেকে বিষয়টি মোকাবেলা করতে হবে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা কাউকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST