শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে রাতভর সড়কে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রাক ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতভর পৌরশহরের আজাদমোড়ে এই কার্যক্রম চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর এ আলম শহীদ ফারাবী।

সরেজমিন দেখা যায়, পৌরশহরের আজাদমোড় পয়েন্টে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। এসময় রাত দুইটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায়। মোটরসাইকেল, ট্রাক,প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, পিক-আপ গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াও ভেতরে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।

এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর-এ আলম শহীদ ফারাবী জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

ক্যাপশনঃ সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST