শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্সের নির্বাচনে আবারও সভাপতি আব্দুল ওয়াহেদ

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে আবারও বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল।

নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।

নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন: মো. আবদুল ওয়াহেদ (৭৯১), মো.খাইরুল ইসলাম (৬৫২), মো.আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০),মো. আব্দুল আওয়াল (৬৬১),মো. সৈবুর রহমান (৬৩০), মো.দেলোয়ার হোসেন (৫৯৬),মো.নূর আমিন (৬০৫), মো. আরিফ উদ্দিন ইতি (৬২৭),মো.নাজিবুর রহমান (৬৬৮),মো. আব্দুল বারেক (৬৩২), মো. মনিরুল ইসলাম (৫৯৭)।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), মো. বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মো. মিলায়েতুল কোরাইশি (১১২) ও মো. শহিদুল ইসলাম (১০৩)। সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। চেম্বার ভবনের তৃতীয় তলায় বিভিন্ন বুথে আইনজীবীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ভোটারদের ভোট গ্রহণ করেছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশুসহ অন্যরা ভোট মনিটরিং করেছেন। এসময় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এছাড়াও বুথসহ চেম্বার ভবনের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ৫ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণে ছিলেন। তারা হলেন: মো. মাহমুদুর রহমান মিলন, মো. হাসান আলী,মো. আব্দুল মান্নাফ,এএম আরিফ উল কবির ও আব্দুল্লাহ ফারুক। ভোটকে ঘিরে পুরাতন বাজার মোড় হতে চেম্বার ভবন পর্যন্ত ছিল ব্যবসায়ীদের ভিড়। বন্ধ ছিল সেখানকার বেশ কিছু দোকানও।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST