শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদান

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদাণ করেছে ফেসবুক ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদাণ করে সংগঠনটি।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিং এর কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দূর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম, সংগঠনের ভলান্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সময় একটি আইপিএস, ৪টি হুইল চেয়ার ও ১০টি চার্জার লাইট প্রদাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST