শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আনন্দ, উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এবং নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কেবল জিপিএ-৫ কেন্দ্রিক পড়াশোনা যথেষ্ট নয়, বরং ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ ড. মোঃ মোজাহারুল ইসলাম বলেন, গৌড়ের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা দেশ ও বিশ্বকে আলোকিত করবে বলে প্রত্যাশা করি। সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, প্রত্যেকটি কাজে ৩টি এইচ (H) অর্থাৎ Head, Heart and Hand এর সংমিশ্রন প্রয়োজন। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST