শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের, ভট্রপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে বিপ্লব (৩০) নামের এক যুবকের।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। জাল ফেলতে গিয়ে নদীর প্রবল স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে এবং প্রায় এক ঘণ্টা পর ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের এক ঘণ্টা পর বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যুর ঘটনা চিলমারী উপজেলায় নতুন নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে একই উপজেলার কড়াইবরিশাল এলাকায় মাছ ধরতে গিয়ে লিটন মিয়া (১৯) নামে এক যুবক নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন এবং দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST