মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা দূর করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (০৩ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন জানান, ২০০৫-২০০৬ সালে ইউসেপ থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুরা বাশপট্টি এলাকায় নির্মিত ড্রেন কিছু দুষ্কৃতিকারীরা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারে ড্রেনটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। এই ড্রেনটি দখল করে রাস্তা নির্মাণের ফলে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পরিণত হয়। অবৈধ দখলদারদের থেকে পুনরুদ্ধার করার জন্য আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মধ্যেই আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করবো এবং অবৈধ দখলদার ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে গাজীপুর সিটি করপোরেশনের ৫১, ৫২,৫৩ এবং ৫৪ নং ওয়ার্ডের প্রায় তিন লক্ষ মানুষের চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে। সিটি কর্পোরেশনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST