শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ নূরসহ আহত বেশ কয়েকজন

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

মুক্তবার্তা প্রতিদিন ডেক্স:

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।মোতায়েন আছে সেনা ও পুলিশ ।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে তাকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতা–কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের দাবি, হঠাৎ করেই জাপার কার্যালয় থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
তবে জাপা বলছে, গণঅধিকার পরিষদই আগে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের কারণে একপর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও স্বাভাবিক হয় যান চলাচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST