সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি ,
জামালপুর সরিষাবাড়িতে বুধবার সকালে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ( বেপারী পাড়া খুশির ভিটায় ) ভুক্তভোগী শফিকুল ইসলামের নিজ বাড়িতে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মানববন্ধনে স্লোগান ছিল , হুমকি হয়রানি বন্ধ করো পৈতৃক ভিটায় বসবাসের অধিকার নিশ্চিত করো । মানববন্ধনে সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাক গং এর নেতৃত্বে মৎস্যজীবী শফিকুল ইসলাম ও তার পরিবার-পরিজনের ওপর হামলা, বসতঘর ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে এসে ভুক্তভোগী শহিদুল ইসলামের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে এসব হুমকিও ও হয়রানির প্রতিবাদে এবং নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এরই ধারাবাহিকতায় রবিবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত্রে উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৭ নং বিবাদী আমিনুলকে গ্রেফতারপূর্বক পরের দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করে । পরের দিন চালান কৃত বিবাদী সহ আরো ১৬ জন মোট ১৭ জন বিজ্ঞ কোর্ট থেকে জাবিনে এসে বাদী শফিকুল ইসলামকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেছেন এবং এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে । তাই নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ও বাদী শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগী জেলে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।