সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলা শাখা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জামায়াত কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জামায়াতের প্রায় ৫হাজার মানুষের গণমিছিল জামায়াত কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ে এসে মিছিল টি শেষ করেন। বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুন্নবী বাবু, জেলা শ্রমিক সহ সেক্রেটারী এস. এম. হাদিউজ্জামান হাদি, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মনজুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের বীরগঞ্জ উপজেলার সভাপতি মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং উপজেলা কর্মপরিষদবৃন্দ। প্রধান অতিথি মোঃ মতিউর রহমান বলেন, ৩৬ জুলাই কোন ক্যালেন্ডারের ভাষা নয়, ৩৬ জুলাই আমরা অর্জন করেছি ২ হাজার রক্তের উপর দিয়ে। ৩৬ জুলাই আমরা অর্জন করেছি ৪০ হাজার মানুষের আহত ও পংগুপ্ত করার মাধ্যমে। আজকের দিনে স্বৈরাচার মুক্ত করার দিন। সারাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তার জন্য কাজ করেছে জামায়াত। জামায়াতের কোনো নেতাকর্মী কোথাও চাঁদাবাজি করে নাই। জামায়াতের কোথাও নেতাকর্মী কোনো দখল দায়িত্ব করে নাই। আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে জামায়াতের নেতৃত্বে। আমি যদি এমপি নির্বাচিত হয় তাহলে বীরগঞ্জ ও কাহারোলে সকল চাঁদাবাজ মুক্ত করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST