মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জুলাই জাদুঘর ও নামফলক স্থাপনসহ ৮ দফায় মাভাবিপ্রবি প্রশাসনের হস্তক্ষেপ চাইল ছাত্রশিবির

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দের কাছে সংগঠনটির সভাপতি মো. হাফিজুর রহমান ও সেক্রেটারি রাহাদুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে ৫২ দফা প্রস্তাবনা দেওয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা এখনো সমাধান হয়নি। শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন ও একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থাপিত ৮টি জরুরি দাবি হলো—
১. পরীক্ষার উত্তরপত্রে দ্রুত ইউনিক কোড বাস্তবায়ন।
২. ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ।
৩. পোষ্য কোটা বাতিল।
৪. হল ও ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসন।
৫. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেন কাটার ব্যবস্থা।
৬. মাকসুর রোডম্যাপ ঘোষণা।
৭. চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা রমজানের আগে শেষ করার উদ্যোগ।
৮. জুলাই জাদুঘর ও জুলাই নামফলক স্থাপন।

নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ৮ দফা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST