শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঝোপের ভেতর ফুটফুটে নবজাতক

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সড়কের পাশে ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। শব্দ পেয়ে থমকে দাঁড়ান এক পথচারী। কাছে গিয়ে দেখেন, ফুটফুটে এক ছেলেশিশু সেখানে পড়ে আছে।

আজ রোববার সকাল আটটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের গাড়ারণ বাসাবাইদ পুলের কাছে ঝোপের ভেতর নবজাতকটিকে পাওয়া যায়।

পরে নবজাতকটিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝোপের ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

ঘটনার বর্ণনা দিয়ে শফিকুল বলেন, সড়কের পাশ থেকে কান্নার আওয়াজ শুনে পথচারীরা কৌতূহলী হয়ে ওঠেন। এ সময় তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অন্য পথচারীরা তাঁকে শিশুর কান্নার শব্দের বিষয়টি জানান। কান্নার উৎসের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখতে পান, সেখানে কাঁথার মধ্যে একটি ফুটফুটে নবজাতক। দ্রুত তিনি সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে কৌতূহলী আরও অনেকেই উপস্থিত হন। এর মধ্যে এগিয়ে আসেন স্থানীয় এক নারী। নবজাতকটিকে ওই নারীর কোলে দিয়ে শ্রীপুর থানা–পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
পুলিশের পরামর্শে শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শফিকুল ইসলাম বলেন, কান্না শুনে মনে হচ্ছিল, শিশুটি অনেকক্ষণ ধরে ক্ষুধায় কাতরাচ্ছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় শিশুটিকে স্থানীয় ওই নারীসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST