মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা দুই লক্ষ টাকা জড়িমানা

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীর তিলারগাতী শিংবাড়ী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল হতে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ঘটনায় ১টি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ৩০/২০২৫ । অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST