মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে দেয়াল ধসে শ্রমিক নিহত, আর্থিক ক্ষতিপূরণ প্রদান

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল (৫৫) নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে।
আহতরা হলেন— নরসিংদীর রায়পুরা থানার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই এলাকার বাশগাড়ী গ্রামের ইসমাইল (৪০), মাধবদী থানার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯) এবং সদর থানার চর আলমখালী গ্রামের মো. ফারুক (৪০)।

স্থানীয়রা জানায়, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন ভবনের বাউন্ডারি দেয়ালটি আগে থেকেই নড়বড়ে ছিল। সম্প্রতি তিনি দেয়ালটি মজবুত করার জন্য নতুন ইটের গাঁথুনি দেন এবং বুধবার সকালে শ্রমিকদের দিয়ে ভাঙা ইটের শুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের ফাঁকা জায়গায় জমা করতে থাকেন। অতিরিক্ত ওজনের চাপেই একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে।

এসময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে বাবুল মারা যান।

এ ঘটনায় বাড়ির মালিক মাজহারুলের পক্ষ থেকে রফাদফার মাধ্যমে আহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে চিকিৎসা বাবদ নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। নিহত বাবুলের স্ত্রীকে ক্ষতিপূরণ বাবদ নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া সর্বমোট ২ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালিকপক্ষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত চারজন চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির মালিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST