শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার খাঁপাড়া রোড এলাকার বাসিন্দা ইসরাত জাহান পারভীন (৪২) তার স্বামী প্রবাসে থাকায় সন্তানদের নিয়ে নিজ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। তার স্বামী জাফর ইকবাল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
ভুক্তভোগীর দাবি, আউচপাড়া মৌজায় তাদের বৈধ ভোগদখলকৃত জমিতে নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে মোটা অংকের টাকা (চাঁদা) দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন স্বাধীন (৫৫), মুক্তা (৩৫), সুমাইয়া আক্তার (২৫), হামীম (২২) ও বিউটি আক্তার (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী আরও জানান, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাসায় এসে তাকে ও তার মেয়ে মীম (২১)-কে মারধরের চেষ্টা করে। এ ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসরাত জাহান পারভীনের নির্মাণাধীন বাড়ির গেটে তালা ঝুলছে। এ বিষয়ে তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা লোকজন নিয়ে এসে তার নির্মাণাধীন ভবনের গেটে তালা লাগিয়ে দিয়েছে এবং নিয়মিত হুমকি দিয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা ওহিদ মাস্টার জানান, “বাদী ও বিবাদী উভয়েই আত্মীয়। তাদের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তবে ভোগদখলকৃত নির্মাণাধীন বাড়ির গেটে তালা দেওয়া আইনগতভাবে সঠিক হয়নি বলে মনে করি।”

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, “অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST