শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ২৩৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামে আপসহীন নেতৃত্বের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে টঙ্গী পশ্চিম থানা বিএনপি   উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের আয়োজনে টঙ্গী পশ্চিম থানার বেপারী বাড়ি এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সাধারণ মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। শোক ও প্রার্থনার আবহে পুরো প্রাঙ্গণে নেমে আসে গভীর নীরবতা যেন স্মরণ করা হয় এক সংগ্রামী জীবনের ত্যাগ, লড়াই ও দৃঢ় নেতৃত্বের ইতিহাস।

এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হক রাজু মাস্টার, খাদিজা আক্তার বীনা, শেখ মো. সুমন, সেলিম কাজল, আবদুস সাত্তার, আলমগীর হোসেন ভাসানী, সেলিম বেপারি, শামীম বেপারি, সাইদুল ইসলাম জনি, রেদোয়ানুর রহমান প্রত্যায় বেপারিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃঢ় স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবরণ, মামলা ও নানা নির্যাতনের মুখেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। এ কারণেই তিনি মানুষের কাছে ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল দৃঢ়, সিদ্ধান্তে ছিল অনড়তা এবং আদর্শে ছিল আপসহীনতা। তার নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
রাষ্ট্রীয় শোকের এই দিনে আয়োজিত দোয়া মাহফিলটি ছিল কেবল আনুষ্ঠানিকতা নয় এটি ছিল একজন রাষ্ট্রনায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা, ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্রের আদর্শ স্মরণ করিয়ে দেওয়ার এক আবেগঘন আয়োজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST