শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বৃদ্ধকে কুপিয়ে জখম থানায় অভিযোগ

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই কার্যক্রমে বাধা দেওয়ায় মোস্তফা মিয়া ( ৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে শিল্পী আক্তার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রবিবার ( ১৫ জুন) সকালে  আনুমানিক ভোর ৫টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হলো: হাসমতের ছেলে
রোবু (৩৫),  রহিম (৩২), কামালের ছেলে
শাকিল (২৫), দুলালের ছেলে রাজু (২৫) , জমিরের ছেলে হৃদয় (২২), রানা (২৫) সহ অজ্ঞাতনামা  আরও ৪/৫ জন। অভিযুক্তরা সকলেই  ৪৯ নং ওয়ার্ড টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার  বাসিন্দা।

অভিযোগকারী শিল্পী আক্তার জানান, রবিবার সকাল  আনুমানিক ভোর ৫টার দিকে এরশাদনগর ১নং ব্লক বড় বাজার বায়তুল পালা জামে মসজিদ থেকে  আমার বাবা ফজর নামাজ পড়ে বের হয়ে ৩ নং ব্লকের বেরি বাঁধের পার্শ্বে চা দোকানে বসা ছিল এই সময় তিনি দেখতে পান, দেশীয় অস্ত্রসহ একদল ছিনতাইকারী  এক পথচারীর গতি রোধ করে ছিনতাই করার চেষ্টা করছে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপায়। এতে তার মাথা, হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং স্থানীয়রা তাকে  উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST