বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলগামী পথে মানবপাচার থেকে উদ্ধার কিশোরী, পুলিশের দ্রুত অভিযানে সফলতা

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

মানবপাচারের আশঙ্কা থেকে কালিহাতি থানার এক কিশোরীকে উদ্ধার করে টাঙ্গাইলের উদ্দেশ্যে ফিরছে কালিহাতী থানা পুলিশের একটি টিম। এ অভিযানে তাৎক্ষণিক পদক্ষেপ ও আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে।

জানা যায়, সকালে একটি সূত্রে খবর পাওয়া যায় যে, এক কিশোরীকে ভারতের দিকে পাচার করা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম দ্রুত পদক্ষেপ নেন। তিনি তাৎক্ষণিকভাবে মেহেরপুর জেলার গাংনী থানার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

ওসি তৌফিক আজমের নির্দেশনায় এবং কালিহাতী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবদুস ছালাম-এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। উক্ত টিমে এসআই আরিফ রব্বানীসহ অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে গাংনী থানা পুলিশের সহযোগিতায় রাতেই অভিযান পরিচালনা করে কিশোরীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোরী বর্তমানে নিরাপদে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই সফল অভিযানে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগ, দক্ষতা এবং আন্তরিকতা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST