বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর কুকরাইল গ্রামে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রায়হানের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন তাকে খবর দিতে আসে এবং বলে, “আপনার ছেলেকে মেরে ফেলা হয়েছে।” খবর পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান।

রায়হানের স্ত্রী জানান, রাত ২টার দিকে রায়হান ফোন করে মুড়ি-ভর্তা খাওয়ার জন্য পেঁয়াজ ও মরিচ কেটে রাখতে বলেন। কিছুক্ষণ পর তিনি বাড়িতে এসে সেগুলো নিয়ে যান। সে সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে আরও একজন অচেনা লোক ছিল।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। নিহত রায়হানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, রায়হান নিয়মিত মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামিও ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST