বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইল-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালিহাতীতে বিএনপির সমাবেশ

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালিহাতীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পটল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী ঘোষণার জোর দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের অধিকারী টিটোই এ এলাকার সর্বাধিক গ্রহণযোগ্য নেতা।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ আসনে বিএনপির পক্ষ থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেওয়া হলেও তিনি মনোনয়ন পাওয়ার পর এলাকায় কোন গণসংযোগ বা মতবিনিময় সভা করেননি। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে মাঠে-ঘাটে দলের জন্য কাজ করা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। দ্রুত মনোনয়ন পরিবর্তন করে টিটোকে প্রার্থী ঘোষণা করার দাবি জানানো হয়।

সমাবেশে বেনজীর আহমেদ টিটো বলেন, “আমি সবসময়ই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দলের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা অতীতেও সংগ্রাম করেছি, ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST