শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

সোহেল কবির, নিজস্ব প্রতিবেদকঃ

আধুনিক চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে ডিকেএমসি হসপিটাল লিমিটেডের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ডিকেএমসি হসপিটাল লিঃ প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এম. এ কাসেম, অধ্যাপক, মেডিসিন বিভাগ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত আপডেট থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের সেমিনার চিকিৎসকদের জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ। তিনি তাঁর উপস্থাপনায় আধুনিক অর্থোপেডিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় ও চিকিৎসার নতুন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত চিকিৎসকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকেএমসি হসপিটাল লিঃ-এর চেয়ারম্যান ও সিইও মিসেস সালমা পারভীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডিকেএমসি হসপিটাল সবসময় মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা রোগীদের উন্নত সেবা দিতে পারব—এই লক্ষ্যেই আমাদের এ আয়োজন।”
সেমিনারের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, যারা এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার খারুল আলম, মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, নূর ইসলাম, রমজান, নাদিম, রাসিদুল, মাহমুদুলসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ। এছাড়াও অর্থ বিশেষজ্ঞ শামসুল আলম উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সেমিনারে বিভিন্ন চিকিৎসা বিষয়ক গবেষণা, নতুন প্রযুক্তি এবং রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ডিকেএমসি হসপিটাল লিঃ দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST