এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
ঢাকায় বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইলেভেটর এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ তিনদিন ব্যাপী মেলায় দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি “চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর” অংশগ্রহণ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির পুস্পগোচ্ছ হল-২ এ অনুষ্ঠিত মেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক, এক্সপো সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদুল হক, আন্তর্জাতিক বিষয়ক প্রজেক্ট ম্যানেজার টং জিউলিং প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BEELIA) এর আয়োজনে এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী মেলায় দেশের খ্যাতনামা শতাধিক কোম্পানি অংশগ্রহণ করেন।
নিরাপত্তা নিশ্চিত ও জীবন বাঁচাতে উল্লেখযোগ্য যাতায়াতে উদ্ভাবিত দেশি-বিদেশি এলিভেটর, এসকেলেটর ও লিফট প্রযুক্তির প্রতিষ্ঠান, প্রদর্শক ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চ্যালেঞ্জার এলিভেটর এন্ড এস্কেলেটর লিমিটেড এর পরিচালক গাজী কামরুল হাসান, তাওসিফ সাঈদ চৌধুরী, ওয়াসিফ সাঈদ চৌধুরী, তাওকির সাহেব চৌধুরী, জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী, চিফ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমান, মেনটেন্যান্স ম্যানেজার কেএম শাহাবাজ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চ্যালেঞ্জারের জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর লিমিটেড’ (Challenger Elevator and Escalator Limited) বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি। দেশের উল্লেখযোগ্য পরিবহন (ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন) শিল্পের পথিকৃৎ হিসেবে এটি সুপরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে আমরা ইতালির ‘আইজিভি এলিভেটরস’ (IGV Elevators)-এর একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করেছি এবং গুণমান, নির্ভরযোগ্যতা ও কারিগরি উৎকর্ষের ক্ষেত্রে নিজেদের সুনাম গড়ে তুলেছি।
দীর্ঘদিন বাজারে সক্রিয় থাকার সুবাদে আমরা বিভিন্ন ধরনের গ্রাহকগোষ্ঠীর আস্থা অর্জন করেছি, যাদের প্রয়োজন অনুযায়ী আমরা নানা ধরনের এলিভেটর ও এসকেলেটর সরবরাহ করে আসছি।
আমাদের দক্ষ ও যোগ্য কারিগরি দল সারা দেশে বিপুল সংখ্যক ইউনিট সরবরাহ ও স্থাপন করেছে। আমাদের এই নির্ভরযোগ্য দলটির মাধ্যমে আমরা মানসম্মত ইনস্টলেশন, নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত করি। বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রকল্পে আমাদের সরবরাহকৃত এলিভেটর ব্যবহৃত হচ্ছে।
আমরা ইতালির ‘মাসপেরো এলিভেতোরি’ (Maspero Elevatori) এবং চীনের ‘লিনভল’ (Linvol/Midea Tech)-এর মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নির্মাতাদের একমাত্র প্রতিনিধি হিসেবে অত্যাধুনিক সব সমাধান প্রদান অব্যাহত রেখেছি। এর ফলে আমরা প্রতিটি প্রকল্পে বিশ্বমানের ডিজাইন ও প্রকৌশল সেবা নিয়ে আসতে পারছি এবং পরবর্তীতে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রত্যাশা অনুযায়ী সেগুলোর রক্ষণাবেক্ষণও নিশ্চিত করছি।