শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঢাকার দোহারে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

দোহার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহারে বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল আনুমানিক ছয়টার দিকে বাহ্রাঘাট জাবেদ এর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মত পদ্মা নদীর পার দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টার। হঠাৎ করে দুটি মটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাথারি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে চলে যায়।
এরপর স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন (তন্নি) তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডা. তন্নি জানান, একটি গুলি মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে যায়। তার শরীরের প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন দেখা যায়।

এদিকে হারুন মাস্টারের মৃতুর খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার সহকর্মী, ও রাজনৈতিক নৃতৃবৃন্দরা হাসপাতালে ছুটে আসেন।

এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হারুন-অর রশীদ মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। এছাড়া শিক্ষকতা পেশায় তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আর ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল।তবে কি কারনে এ হত্যাকান্ড তা আপাতত কেউ মুখ খুলছেনা।

এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মো: হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতাহাল করে জানতে াপরেছি তার চারটি গুলি ও ৫/৬ টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে নিহতের শরীরে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST