মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

রাজধানী ঢাকার খিলগাঁওস্থ “ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের” একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে কাকরাইলে অবস্থিত ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন’ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৯, খিলগাঁও আসনের এমপি এবং সড়ক পরিবহন, মহা সড়ক ভবন ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ড. মুহম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গণিত বিভাগের শিক্ষক এনামুল হকের প্রাণবন্ত পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কলেজ শাখার অধ্যক্ষ মোঃ মাকসুদ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক হামিদ বাহার, অধ্যাপক বোরহান উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক বশির আহমেদ ভূঁইয়া প্রমুখ।

এর আগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাইন বিল্লাহ সানী। পরে মাহমুদুল গণি ও তার দলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট এবং ধানের শীষ প্রতীক উপহার দেয়া হয়।
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বর্ষা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাণবন্ত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ড. মুহম্মদ শহীদুল্লাহ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ গান, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST