শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধিঃ

ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আবদুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আবদুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।নিহত মজিবুর রহমানের ভাগ্নে হাকীম বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই জন। আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST