শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ আগস্ট শনিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

টেলিভিশন ধারাভাষ্যকার আয়েশা হক শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, চরদুলর্ভ খাঁ উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থী কাইমা আক্তার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ, কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা, বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ।
হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২’শ ৯জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩৪ জন মেয়ে এবং ৭৫ জন ছেলে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ, জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। সমাজপ্রতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।
মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি, উদ্যোম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে। মেধা বিকাশের অফুরান সম্ভাবনাকে এগিয়ে নিতে ২০২৫ সনের মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ অর্জনকারীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হলো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ গাঁও কালিয়াব দাখিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। পরে হরিমঞ্জুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST