মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দেশজুড়ে ৮৩ পেক্ষাগৃহে মুক্তি পেল শাকিব খান অভিনীত “দরদ”

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন

বিনোদন ডেক্সঃ

ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা দেশের প্রক্ষাগৃহে অনেক দিন দেখেনি দর্শক। এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। উৎসব ছাড়া রুপালি পর্দায় ফিরেছেন ঢালিউডের এই মেগাস্টার। অনেক আলোচনা-সমালোচনা পেরিয়ে আজ মুক্তি পেল ‘দরদ’ সিনেমা ।

অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি আজ ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ ২২টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মামুন।তিনি জানান, প্রথম সপ্তাহে দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’, যা দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে। এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙা হবে বলে তার আশার কথাও জানান মামুন।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

এদিকে ‘দরদ’ মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভস্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’র হিন্দি নাম ‘দার্দ’।শাকিব-সোনাল ছাড়াও এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।

বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST