রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দৌলতপুরে গণসংযোগে ব্যস্ত ইলিয়াস হোসেন, মানিকগঞ্জ–১ এ বাড়ছে রাজনৈতিক উত্তাপ

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৬:১০ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জ–১ (দৌলতপুর–ঘিওর–শিবালয়) আসনে ট্রাক প্রতীকের সম্ভাব্য প্রার্থী ইলিয়াস হোসেন নির্বাচনী মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলার খলসী গ্রাম ও আশপাশের বিভিন্ন স্থানীয় বাজারে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তিনি।
সাম্প্রতিক কয়েক দিনে ইলিয়াস হোসেন খলসী এলাকা ছাড়াও স্থানীয় হাটবাজার, সড়কপাশের দোকান, চায়ের স্টল ও জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণসংযোগকালে ইলিয়াস হোসেন তরুণদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং কর্মসংস্থান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি কৃষক ও ব্যবসায়ীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
গণসংযোগে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ইলিয়াস হোসেন নিয়মিত এলাকায় আসছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। তারা মনে করছেন, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখছে।
এ বিষয়ে ইলিয়াস হোসেন বলেন,
“মানিকগঞ্জ–১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের সঙ্গে থাকাই আমার রাজনীতির মূল শক্তি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগেভাগেই মাঠে সক্রিয় হয়ে ওঠায় মানিকগঞ্জ–১ আসনে ইলিয়াস হোসেনের গণসংযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তার প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST