শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে—- শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে। বিগত ফ্যাসিবাদী সরকারের কারনে দীর্ঘ ১৭ বছর আপনাদের কাছে আসতে পারিনি। তুলনামূলক ভাবে কাপাসিয়ার তেমন কোন উন্নয়ন হয়নি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বিগত দিনে বিএনপি ছাড়া কেউ কাজ করেনি। আমার পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমার দাদা মরহুম ফকির আব্দুল মান্নান পাকিস্তান আমলে মন্ত্রী থাকাকালীন এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। ১৯৯১ সালে আপনাদের ভোটে আমার প্রয়াত পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ নির্বাচিত হয়েছিলেন। তখন আপনাদের সাথে নিয়েই কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। আগামী নির্বাচনে আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলেই আপনাদের জন্য কাজ করতে পারবো। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের গুরুত্ব অপরিসীম। আপনাদের ভোটখানাই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে পারে। তাই নিসংকোচে সবাই শতস্ফুর্ত ভাবে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
শাহ রিয়াজুল হান্নান তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইকুরিয়ার বর্মণপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে উঠান বৈঠকে সমবেত নারী-পুরুষের উদ্দেশ্যে এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল আলম কিরণের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল্লাহ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST