শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩৬৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন

মোর্শেদুল আলম সাতকানিয়া চট্টগ্রামঃ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

প্রশাসন সূত্র জানায়, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও একাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এ ধরনের শোভাযাত্রা ও জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ থাকায় লোহাগাড়ার বটতলী এলাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, নির্বাচনি আচরণবিধি অনুসারে কোনো প্রার্থী বড় ধরনের শোডাউন, গাড়িবহর বা শক্তি প্রদর্শন করতে পারবেন না। এসব বিধান লঙ্ঘনের কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,
“নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসন জানিয়েছে, নির্বাচনী এলাকাজুড়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST