শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা-৫ আসনে জনআস্থার প্রতীক হয়ে উঠছেন অধ্যক্ষ রাবেয়া খাতুন

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা, প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ রাবেয়া আলীকে ঘিরে জনআলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষা ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা এবং সুদৃঢ় পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তিনি এখন এলাকার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
অধ্যক্ষ রাবেয়া খাতুনের রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পূর্বধলার ইতিহাস। তাঁর পিতা প্রয়াত অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের (এমএলএ) সদস্য যিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। অপরদিকে তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী একাধিকবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। সেই ধারাবাহিকতায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নিজেকে ধীরে ধীরে গণমানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারে বিশেষভাবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মহিলা দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বিশেষ করে পূর্বধলা উপজেলায় নারী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তাঁর অবদান স্থানীয়দের কাছে প্রশংসিত।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যক্ষ রাবেয়া আলী দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর বাস্তবমুখী চিন্তাভাবনা এবং সরাসরি সম্পৃক্ততা তাঁকে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলে নেত্রকোনা-৫ আসনে দলের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে। পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, পারিবারিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত জনপ্রিয়তা নির্বাচনী লড়াইয়ে তাঁকে এগিয়ে রাখবে বলে মনে করছেন তাঁরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নেত্রকোনা-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। এলাকার সাধারণ মানুষ অধ্যক্ষ রাবেয়া খাতুনের মধ্যে দায়িত্বশীল নেতৃত্ব, উন্নয়নের ধারাবাহিকতা এবং জনমুখী রাজনীতির প্রতিফলন দেখছেন। বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার অপেক্ষায় এখন পুরো আসনের রাজনৈতিক পরিবেশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST