শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত: সভাপতি মান্নান সম্পাদক আসাদ

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়ঃ

বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৯ এপ্রিল) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক সম্মতিক্রমে সম্মেলনের কার্যক্রম শুরু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন।

জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনস্থল থেকে একটি বণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সম্মেলনস্থলে এসে শেষ হয়। এর আগে উপজেলার দশটি ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা মিছিল সহকারে এসে সম্মেলনে যোগ দেন।

উপজেলা বিএনপির আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো.আমিনুল ইসলাম। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,আবু বক্কর সিদ্দিক মহব্বত। সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আসাদুল্লাহ আসাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ রিয়েল প্রধান ও মোঃ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST