বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

আব্দুল মান্নানঃ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কলপাড়া থানা পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা এলাকা থেকে অভিযুক্ত এনছান মৃধা ওরফে গেদু (৬৫) আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটি অভিযুক্ত এনছান মৃধার গাছ থেকে বড়ই কুড়াতে গেলে সে তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটির সঙ্গে অসদাচরণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটি সেখান থেকে পালিয়ে যায়।

প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখে। তবে ঘটনার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে (৬ মার্চ) বৃহস্পতিবার তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পরও স্বাভাবিক না হওয়ায় পরদিন আবারও হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এনছান মৃধাকে গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনছান মৃধাকে গ্রেফতারের পর আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST