বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পতেঙ্গায় আওয়ামীলীগ নেতা আলমগীর গ্রেপ্তার

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:৩৮ পূর্বাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার রাত ১১ টার সময় পতেঙ্গা থানার ১৪ নম্বর এয়ারপোর্ট এলাকার কাশেম সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

গ্রেপ্তার মো : আলমগীর পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আলমগীর পতেঙ্গা ১৪ নং এয়ারপোর্ট কলোনি রোডের মসজিদ গেট এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানায়, রাত ১১টার সময় পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীরকে গ্রেপ্তার করেন।
এছাড়াও সে সিএমপি কোতোয়ালি থানার মামলা নং-০২(১) ২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি বলে জানান পুলিশ।
একই সঙ্গে তার বিরুদ্ধে নানা চেক প্রতারণা মামলার ওয়ারেন্টও ছিলো বলে পুলিশ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা হণমাধ্যমকে বলেন, পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মো : আলমগীর হাসান কে মিথ্যা মামলায় ও রাজনৈতিক প্রতিহিংসায় আটক করেছে বলে অভিযোগ করেন। দ্রুত তার মুক্তি দাবি করেন।
এদিকে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী আওয়ামী লীগ নেতা মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST