শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পবিত্র শবে মেরাজ উপলক্ষে কাপাসিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

মরহুম হাসান উদ্দিন খান হামদু পাগলার উত্তরসূরী গোলাপ শাহ্ আজমেরীর গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাসভবনে পবিত্র শবে মেরাজ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

গতকাল সোমবার (২৭ জানুয়ারী) বাদ মাগরিব উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মেরাজের তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেন দেশ বরেন্য বিশিষ্ট ইসলামিক বক্তা মোতালিব হোসেন বরকতী। মোনাজাত পরিচালনা করেন মনোহরদী আসাদ নগরে অবস্থিত হযরত মোজাফফর হোসেন পাগলা মৌলভী মসজিদের প্রধান ইমাম। এ সময় আমন্ত্রিত মেহমানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পাগলা মসজিদের সদ্য বিদায়ী প্রধান খাদেম শওকত উদ্দিন ভুঁইয়া, কিশোরগঞ্জে প্রয়াত হামদু পাগলার প্রতিষ্ঠিত আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার মতোয়াল্লি তারেক হোসেন সহ স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত শত শত উলামায়ে কেরাম।

উক্ত মাহফিলে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST