শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পরিবর্তন স্মার্টফোনের ডায়ালপ্যাড ,দুশ্চিন্তায় অনেকে

Reporter Name / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

মুক্তবার্তা প্রতিদিন ডেক্সঃ

প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস।
দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।
এই নতুন ডিজাইনে শুধু রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা – দুই ক্ষেত্রেই এসেছে এক বড় পরিবর্তন।
হোমে নতুন বিন্যাস
আগে প্রিয় নম্বর (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (রিসেন্টস)-এর জন্য আলাদা পৃষ্ঠা ছিল। কিন্তু এখন সেগুলোকে একত্র করে আনা হয়েছে এক নতুন “হোম পেইজে”।
এই পৃষ্ঠার একেবারে ওপরে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো।
এগুলো থাকবে একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে। ফলে আঙুলের হালকা স্পর্শেই এক কন্টাক্ট থেকে আরেকটিতে চলে যেতে পারবেন।
এর নিচে থাকবে কলের তালিকা। প্রতিটি কল বা কথোপকথন এখন রাখা হয়েছে কার্ডের মতো আলাদা বাক্সে। যা দেখতে আকর্ষণীয় এবং খুঁজে পাওয়াও সহজ।
এভাবে হোমে প্রিয় যোগাযোগ ও কল হিস্ট্রি দুটোই একসাথে থাকায় ব্যবহারকারীরা আরও দ্রুত প্রয়োজনীয় নম্বরে পৌঁছাতে পারবেন।
নতুন নকশার কীপ্যাড
ফোন নম্বর ডায়াল করার কীপ্যাড এখন নতুনভাবে সাজানো হয়েছে। আগের মতো ভাসমান কল বাটন (ফ্লোটিং অ্যাকশন বাটন) আর থাকবে না। এর পরিবর্তে, অ্যাপের মধ্যবর্তী পাতায় সরাসরি থাকবে কীপ্যাড।
নাম্বার লেখার প্যানেল বা শিট এখন আরও গোলাকার ও আধুনিক আকারে তৈরি হয়েছে। ভয়েস মেইল অংশে বড় কোনো পরিবর্তন না এলেও এর তালিকার ধরনে এনেছে নতুন ছোঁয়া।
কন্টাক্ট নম্বর খোঁজা আরও সহজ
এখন কন্টাক্ট নম্বর বা যোগাযোগের তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব।
আগে যেখানে কন্টাক্টের জন্য আলাদা ট্যাব ছিল, এখন সেটি সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনু আকারে আনা হয়েছে।
এই ড্রয়ার থেকেই সহজে পাবেন সেটিংস, কল হিস্টরি মুছার অপশন, সহায়তা ও প্রতিক্রিয়া এবং কন্টাক্ট তালিকা।
ফলে এক ক্লিকেই গুরুত্বপূর্ণ সব অপশনে পৌঁছানো যাবে। ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার
গুগল ব্যবহারকারীদের অভ্যাস ও আরামদায়ক অভিজ্ঞতার দিকে বিশেষ নজর দিয়েছে।
এখন থেকে ফোনে কল এলে গ্রহণ বা বাতিল করার জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুটি নতুন পদ্ধতি—
১. আড়াআড়ি সোয়াইপ (আঙুল সরিয়ে নেওয়া)
২. এক ট্যাপেই গ্রহণ বা বাতিল
এই সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে নতুন “ইনকামিং কলের” মেনু থেকে। ফলে, পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কেটে যাওয়া বা রিসিভ হয়ে যাওয়া—এই সাধারণ সমস্যাটি অনেকটাই কমে যাবে।
কল চলাকালীন অভিজ্ঞতা আরও উন্নত
কলের সময়কার স্ক্রিনেও এসেছে বড়সড় পরিবর্তন। এখন থেকে কল কেটে দেওয়া, মিউট, স্পিকার চালু করা—সব বাটনই ডিম্বাকার (পিল শেপ) করা হয়েছে।
যেকোনো বাটন নির্বাচন করলে সেটি গোলাকার আয়তক্ষেত্রে রূপ নেয়। কল কেটে দেওয়ার বাটনটি আগের চেয়ে অনেক বড় এবং চোখে পড়ার মতো করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST